সরাসরি মূল লেখায় যান

ব্যবসা চালুর পুরো লাইসেন্স প্যাকেজ

ব্যবসা শুরু ও লাইসেন্স

নামের ছাড়পত্র থেকে শুরু করে প্রথম আমদানির অনুমতি পর্যন্ত পুরো পথটা আমরা করে দিই। নিজেদের কোম্পানির জন্য এই পথ আমরা হেঁটেছি — তাই কাগজে কত দিন লাগার কথা নয়, বাস্তবে কত দিন লাগে সেটা বলতে পারি।

যে সমস্যাটি আমরা সমাধান করি

ফিড মিল, ভেটেরিনারি আমদানির ব্যবসা বা খামার শুরু করতে গেলে আরজেএসসি, সিটি কর্পোরেশন, এনবিআর, ডিএলএস বা ডিজিডিএ আর সিসিআইঅ্যান্ডই — সবার কাছে যেতে হয়। তাও আবার নির্দিষ্ট ক্রমে। তিন নম্বর ধাপে ভুল হলে আবার এক নম্বর থেকে শুরু।

আপনি যা পাবেন

  • নামের ছাড়পত্র আর আরজেএসসিতে কোম্পানি নিবন্ধন
  • সিটি কর্পোরেশন বা ইউনিয়ন পরিষদ থেকে ট্রেড লাইসেন্স
  • এনবিআর থেকে টিআইএন আর ভ্যাটের বিআইএন
  • সেক্টর লাইসেন্স — ফিড বা প্রিমিক্সের জন্য ডিএলএস, ঔষধের জন্য ডিজিডিএ
  • আমদানি-রপ্তানির সনদ (আইআরসি ও ইআরসি)
  • কারখানা বা বিদেশি বিনিয়োগ হলে বিডা নিবন্ধন

কীভাবে কাজ করে

  1. 1

    নামের ছাড়পত্র

    আরজেএসসিতে নাম যাচাই। ছাড়পত্র ১৮০ দিন টেকে।

  2. 2

    নিবন্ধন

    এমওএ, এওএ আর ফর্ম XII — আরজেএসসিতে সাধারণত ৩–৪ দিন।

  3. 3

    স্থানীয় লাইসেন্স

    আগে ট্রেড লাইসেন্স, তারপর এনবিআর থেকে টিআইএন ও বিআইএন।

  4. 4

    সেক্টর ও বাণিজ্য

    ডিএলএস বা ডিজিডিএ লাইসেন্স, তারপর আইআরসি আর প্রথম আমদানির অনুমতি।